সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জনগণের প্রতিনিধিত্বশীল সরকার না থাকায় জঙ্গিবাদ ও উগ্রবাদের সৃষ্টি হচ্ছে : মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন,বিএনপি ক্ষমতায় গেলে গুম, বিনা বিচারে হত্যা বা কাউকে আটকে রাখা বন্ধ করব, করতে হবে। অন্যথায় জনগণ আমাদের ধিক্কার দেবে।’

তিনি বলেন, দেশে জবাবদিহিমূলক সরকার নেই বলে মানুষ গুম-খুনের শিকার হচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে কেউ গুম হবে না। কাউকে বিনা বিচারে হত্যা করা হবে না। কাউকে বিনা বিচারে কারাগারে আটকে রাখা হবে না।

আজ রোববার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় মওদুদ এসব কথা বলেন। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে বিএনপি ওই সভার আয়োজন করে।

মওদুদ বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল, ক্ষমতায় গেলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করবে। ক্ষমতায় এসে তাঁরা তা ভুলে গেছে। মওদুদ দাবি করেন, দেশে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার না থাকায় জঙ্গিবাদ ও উগ্রবাদের সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করলে দেশে উগ্রবাদ, জঙ্গিবাদের অবসান হবে। গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার অবসান হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তাঁদের দল বিএনপি উগ্রবাদ ও জঙ্গিবাদকে ঘৃণা করে। মিথ্যা অপবাদ দিয়ে বিএনপিকে একটি চরমপন্থার দল বানানোর ষড়যন্ত্র হচ্ছে। এসব করে বিএনপিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমদ আযম খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তব্য দেন

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী