শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জনপ্রিয় নায়িকা শাবানার পথে শাবনূর

শাবনূর এখন তার অগ্রজপ্রতিম শিল্পী শাবানার পথ ধরেই হাঁটছেন। দুজনই ঢালিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী। খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা প্রয়াত এহতেশাম ষাটের দশকে শাবানাকে আর নব্বইয়ের দশকে শাবনূরকে বড় পর্দায় আনেন। দুজনের ফিল্মি নামও রাখেন তিনি। রত্না থেকে শাবানা আর নূপুর থেকে শাবনূর।

দুজনের নামের আদ্যাক্ষরও এক। অর্থাৎ ‘শ’। আবার তাদের দুজনের প্রথম ছবির নির্মাতা যেমন একইজন তেমনি উভয়ের প্রথম ছবির নামের প্রথম অক্ষরও এক। মানে ‘চ’।

নায়িকা হিসেবে শাবানা প্রথম অভিনয় করেন ‘চকোরী’ আর শাবনূর ‘চাঁদনী রাতে’ ছবিতে। তাদের মধ্যকার এমন মিলের সীমা নাকি এখন আরও বেড়েছে। মানে শাবানার মতো শাবনূরও বড় পর্দা ছেড়ে ধর্ম-কর্ম আর সংসারে মনোযোগী হয়েছেন।

নব্বই দশকের শেষ দিকে হুট করেই অভিনয় ছেড়ে আমেরিকা প্রবাসী হন শাবানা। তাকে আর জনসম্মুখে তেমন একটা দেখা যায়নি। কালেভদ্রে দেখা মিললেও শরীর বোরকা আর মাথা ঢাকা দেখা যায় হিজাবে। অভিনয়ে ফেরার ব্যাপারে কেউ তার কাছে জানতে চাইলে সোজাসাপটা জবাব, ‘আমি এখন সংসার আর ধর্ম-কর্ম নিয়ে ব্যস্ত আছি।

চলচ্চিত্রে অভিনয় করার সময় বা ইচ্ছা কোনোটিই আর নেই।’ একই অবস্থা এখন শাবনূরেরও। অনেক দিন ধরে চলচ্চিত্রে অনুপস্থিত তিনি। নিয়েছেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব। বছরের বেশির ভাগ সময় সে দেশেই থাকেন। সন্তানের জন্মও দিয়েছেন অস্ট্রেলিয়ায়। সম্প্রতি শাবানার সঙ্গে শাবনূরের যে মিলটি বেশি করে চোখে পড়ছে তা হলো শাবনূরও তার শরীর বোরকা আর মাথা ঢেকে নিয়েছেন হিজাবে। মাঝে-মধ্যে এফডিসি বা কোনো চলচ্চিত্রকারের ঘরোয়া অনুষ্ঠানে যোগ দিলে তাকে বোরকা আর হিজাব পরিহিত অবস্থাতেই দেখা যায়।

দীর্ঘদিন পর গত ১২ ফেব্রুয়ারি শাবনূরের দেখা মেলে লেডিস ক্লাবে। প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদের মেয়ের বিয়ের অনুষ্ঠানে যান তিনি। তখন তাকে হিজাবেই দেখা যায়। অভিনয়ের বিষয়ে জানতে চাইলে তার কথায়, ‘বাচ্চাটাকে নিয়েই এখন বেশি সময় কাটাচ্ছি। তা ছাড়া তেমন ভালো মানের ছবি কোথায় যে অভিনয় করব।

আপাতত সংসার-সন্তান নিয়েই ব্যস্ত থাকতে চাই’। তার বেশভূষা আর কথায় স্পষ্ট হয়ে গেল যে, তিনি এখন সংসার আর ধর্ম-কর্ম নিয়েই বাকি জীবন কাটাতে চান। অভিনয় নয়। মানে শাবানার পথ ধরেই হাঁটছেন শাবনূর।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত