জনপ্রিয়তা যাচাইয়ে রাজপথে আসুন : আব্বাস


আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ে রাজপথে আসুন, মিটিং-মিছিল করি, দেখবেন কাদের মিটিং-মিছিলে জনগণের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।
খালেদা জিয়াকে আপসহীন নেত্রী আখ্যা দিয়ে মির্জা আব্বাস বলেন, ‘খালেদা জিয়া যদি রাস্তায় নেমে হাঁটতে শুরু করেন তাহলে পেছন পেছন লক্ষ জনতা মাঠে নামবে। তখন তাদের ঠেকিয়ে রাখা সম্ভব হবে না।’
মির্জা আব্বাসের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম. যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরীন খান প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













