জনসমক্ষে ধূমপান বন্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ
পাবলিক প্লেসে ধূমপান বন্ধে ব্যবস্থা নিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
বুধবার রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী শাম্মী আক্তারের পক্ষে অ্যাডভোকেট জে আর খান রবিন নোটিশটি পাঠিয়েছেন।
স্বাস্থ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শককে এ নোটিশ পাঠানো হয়েছে।
আইনজীবী জে আর খান রবিন বলেন, নোটিশে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের ৮ ধারা মোতাবেক ধূমপান এলাকার বাহিরে ‘ধূমপান হইতে বিরত থাকুন, ইহা শাস্তিযোগ্য অপরাধ’ সম্বলিত নোটিশ বাংলা ও ইংরেজি ভাষায় প্রদর্শনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আগামী সাত দিনের মধ্যে ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট মামলা করা হবে বলে জানান এই আইনজীবী।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













