শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জন কেরির কাছ থেকে উপহার পেলেন রওশন

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে উপহার দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তার পক্ষে উপহার হস্তান্তর করেন মার্কিন দূতাবাসের ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর ডেভিড টুলক।

বুধবার সকালে বিরোধী দলীয় নেতার গুলশানস্থ বাসভবনে এ উপহার হস্তান্তর করা হয়।

ডেভিড টুলক বলেন, পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আপনার সঙ্গে কথোপকথনের বিষয়বস্তু উপলব্ধি করেছেন এবং অভিনন্দন স্বরূপ এই উপহার দিয়েছেন।

বিরোধীদলীয় নেতা আন্তরিকতার সঙ্গে এ উপহার গ্রহণ করেন এবং তিনিও জন কেরিকে ডেভিড টুলকের মাধ্যমে উপহার পাঠান।

বিরোধীদলীয় নেতা বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। তিনি যুক্তরাষ্ট্র সরকারের প্রতি বাংলাদেশে বিনিয়োগ, কর্মসংস্থান বৃদ্ধি, অবকাঠামো নির্মাণ, জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।

তিনি আরো বলেন, নারীর কর্মসংস্থান বৃদ্ধি ও ক্ষমতায়নের লক্ষ্যে গার্মেন্টস শিল্পে জি এস পি সুবিধা চালুসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন ফখরুল ইমাম এমপি, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. ইকবাল হোসেন রাজু প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ