বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জাকির নায়েককে আবারও সমন

আর্থিক দুর্নীতি মামলায় ফের সমন পাঠানো হয়েছে ভারতীয় ধর্মপ্রচারক জাকির নায়েককে। এ নিয়ে চতুর্থবার তাঁকে সমন পাঠাল দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

এবার যদি জাকির নায়েক ইডি দপ্তরে হাজিরা না দেন, তাহলে তাঁর বিরুদ্ধে আদালতের কাছে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানাতে পারে ইডি।

জাকির নায়েকের আইনজীবীর মাধ্যমে ই-মেইলে এই সমন পাঠানো হয়। ওই সমনের মাধ্যমে জাকির নায়েককে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে। তবে ইতিমধ্যে তিনি স্কাইপের মাধ্যমে সাক্ষ্য দেওয়ার আর্জি জানিয়েছিলেন। কিন্তু অভিযোগ গুরুতর হওয়ায় ইন্টারনেট ভিডিওর মাধ্যমে তাঁর সাক্ষ্য দেওয়ার আবেদন খারিজ করে ইডি।

ইডি সূত্র জানায়, জাকির নায়েকের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে এ জন্য তাঁকে সশরীরে হাজির হতে হবে। ইতিমধ্যে তাঁর ঘনিষ্ঠ আমির গাজদারিকে গ্রেপ্তার করা হয়েছে।

জাকির নায়েকের আইনজীবী মহেশ মূলে ইডি কর্মকর্তাদের জানিয়েছেন, তাঁর মক্কেল স্কাইপে অথবা অন্য যে কোনো বৈদ্যুতিক মাধ্যমে তদন্ত কর্মকর্তাদের যেকোনো প্রশ্নের উত্তর দিতে রাজি আছেন। কিন্ত ইডি কর্মকর্তারা ওই আবেদন গ্রহণ না করে চতুর্থবারের মতো এ সমন পাঠালেন। এরপর জাকির নায়েক হাজিরা না দিলে তাঁর গ্রেপ্তারি পরোয়ানার জন্য আদালতে যেতে পারেন ইডি কর্মকর্তারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প