জাকির নায়েকের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি


সন্ত্রাসী মামলায় জড়িত থাকার অভিযোগে পিস টিভির প্রতিষ্ঠাতা জাকির নায়েকের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি হয়েছে।
ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) বিশেষ আদালত আজ বৃহস্পতিবার এই পরোয়ানা জারি করেন। বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধ আইনে গত বছর জাকির নায়েকের বিরুদ্ধে একটি মামলা করে এনআইএ।
সংস্থাটি আদালতকে জানায়, তিনটি সমন জারি করার পরও জাকির নায়েক আদালতে উপস্থিত হননি এবং তাকে ভারতে ফেরত আনার জন্য ইন্টারপোলের সহযোগিতা প্রয়োজন।
আদালতের বিশেষ বিচারক ভি ভি পাতিল জাকির নায়েকের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













