‘জাতীয় চার নেতা হত্যায় খালেদা জিয়ার নিন্দা না জানানো দুঃখজনক’
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এ এইচ এম কামারুজ্জামান ও মনসুর আলী হত্যার ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিন্দা না জানানো দুঃখজনক।
আজ শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইনু আরো বলেন, জাতীয় চার নেতার হত্যার মধ্য দিয়ে খুনি ও তাদের পৃষ্ঠপোষকরা বাংলাদেশকে সাম্প্রদায়িকতা এবং পাকিস্তান পন্থার দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা চালিয়েছিল। বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রাদায়িকতার বিষবৃক্ষ নতুনভাবে রোপণ করেছিলেন জেনারেল জিয়া। আর সেই বিষবৃক্ষটা হলো বিএনপি নামক একটি দল।
এ সময় জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়সহ জাসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













