সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জাতীয় সঙ্গীতের মাঝেই হাঁটলেন মোদি! (ভিডিওসহ)

দু’দিনের রাষ্ট্রীয় সফরে আজ সকালে রাশিয়ার রাজধানী মস্কোর নুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কূটনীতিক রীতি অনুযায়ী বিমানবন্দরে তাকে গার্ড অব অনার দিচ্ছিল রুশ একদল সেনা। কিন্তু তখনই এক বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন মোদি। রুশ ব্যাড সেনারা যখন ভারতের জাতীয় সঙ্গীত বাজাচ্ছিলেন তখন মোদি হাঁটতে শুরু করেন। এ অবস্থা দেখে রুশ এক কর্মকর্তা তাকে আলতোভাবে হাত দিয়ে টেনে ধরেন। পরে মোদি তা বুঝতে পেরে যথাস্থানে ফিরে এসে মনোযোগসহ জাতীয় সঙ্গীত শোনেন। খবর পিটিআই’র

রীতি অনুযায়ী, ভারতের জাতীয় সঙ্গীত বা যেকোনো দেশের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কাউকে মনোযোগের সঙ্গে এক জায়গায় স্থির দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু রুশ সফররত নরেন্দ্র মোদির ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটলো। ব্যাপারটি আসলে ঘটে অপর এক রুশ সেনা কর্মকর্তার হাতের ইঙ্গিত মোদির ভুল বোঝার কারণে।

গার্ড অব অনারের জন্য বিমানবন্দরের নির্দিষ্ট জায়গায় নরেন্দ্র মোদি যখন পা রাখেন তখন ওই রুশ সেনা কর্মকর্তা তার সেনা ব্যান্ড দলকে ভারতের জাতীয় সঙ্গীত বাজানো শুরুর ইশারা দেন। ইশারাটিকে হয়তো মোদি তার হাঁটা শুরুর সংকেত হিসেবে ধরে নেন। এর ফলশ্রুতিতে ওই বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয় তাকে।

এদিকে, রাশিয়া সফরে জাতীয় সঙ্গীত বাজার সময় নরেন্দ্র মোদির ওই ভুলের সমালোচনায় মুখর হয়েছেন প্রধান বিরোধী দল কংগ্রেস, আম আদমিসহ অন্য বিরোধী দলগুলো।

উল্লেখ্য, দু’দিনের রাষ্ট্রীয় রাশিয়া সফরের লক্ষ্যে গতকাল বিকালে মস্কোর উদ্দেশ্যে দিল্লি ছাড়েন নরেন্দ্র মোদি। এটার তার প্রথম রাশিয়া সফর। দেশ দু’টির মধ্যকার ১৬তম বার্ষিক সম্মেলনে যোগ দিতেই মূলত এ সফর করছেন তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মোদির সম্মানে আজ রাতে এক নৈশভোজ দিয়েছেন। এর মধ্য দিয়েই অানুষ্ঠানিকভাবে মোদির এ সফর শুরু হবে।

ভিডিও:
https://youtu.be/icy10CokI4w

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প