জাতীয় ওষুধ নীতির খসড়া অনুমোদন


জাতীয় ওষুধ নীতি, ২০১৬-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, আগের ওষুধ নীতিকে হালনাগাদ করে নতুন এ ওষুধ নীতির অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া আগের নীতিটি ছিল ইংরেজিতে। নতুন ওষুধ নীতিতে সবার বোঝার সুবিধার জন্য এটিকে বাংলা করা হয়েছে।
নতুন এই নীতিতে প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো ওষুধের দাম বছরে একবার কমাতে কিংবা বাড়াতে পারবে। এ ছাড়া ওষুধ দাম নির্ধারণের বিষয়টি এ নীতিমালায় অন্তর্ভুক্ত থাকবে।
এর আগে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক মো. রুহুল আমিন জানিয়েছিলেন, এবারের নীতিতে অনেক নতুন বিষয় যোগ করা হতে পারে। এর মধ্যে ফুড সাপ্লিমেন্ট, সুই-সিরিঞ্জ, টেস্টি স্যালাইন, ওভার দ্য কাউন্টার (ওটিসি) ড্রাগ, প্রেসক্রিপশন ড্রাগ অন্যতম।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













