বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জাতীয় গ্রিডে যাচ্ছে আরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ

দেশের বৃহত্তম আশুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নবনির্মিত ৪৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নর্থ ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে এ উৎপাদন শুরু হয়। এতে জাতীয় গ্রিডে আরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি পেয়েছে।

প্রায় দুই হাজার ৩৬৮ কোটি টাকা ব্যয়ে এ বিদ্যুৎ প্রকল্প ২০১৩ সালের ২০ আগস্ট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দরপত্র প্রক্রিয়া শেষ করে ২০১৪ সালের এপ্রিলে এর নির্মাণকাজ শুরু করে স্পেনের ঠিকাদারি প্রতিষ্ঠান টিএসকে-টি আর জয়েন্টভেঞ্চার। নির্মাণকাজ শেষে আজ পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। যদিও এ ইউনিটটি আগামী এপ্রিলের শেষের দিকে পরীক্ষামূলকভাবে উৎপাদনে আসার কথা ছিল।

আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট নর্থ ইউনিটের প্রকল্প পরিচালক প্রকৌশলী ক্ষিতীশ চন্দ্র বিশ্বাস বলেন, নির্ধারিত সময়ের দুই মাস আগেই পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে এই ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু করা সম্ভব হবে। বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হলে এই ইউনিট থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে মোট ৩৯০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি পাবে। যা দেশের বিদ্যুতের চাহিদা পূরণে অনেকটা ভূমিকা রাখবে এবং দেশে লোডশেডিংয়ের মাত্রা কমে আসবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে