সোমবার, নভেম্বর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে খালেদা জিয়ার নির্দেশ

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের সিনিয়র নেতাদের দ্রুত প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ লক্ষ্যে নেতাদেরকে নিজ নিজ এলাকায় সভা-সমাবেশ করারও নির্দেশ দেন তিনি।

শনিবার রাতে বিএনপির ভাইস-চেয়ারম্যানদের সঙ্গে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। ওই বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আরও অন্তত বিশজন ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

বৈঠকে ইসি গঠন, নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) একে এম নুরুল হুদার পূর্বের কার্যক্রম এবং নিরপেক্ষতা নিয়েও আলোচনা হয়।

বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, নতুন কমিটি ঘোষণার পর ভাইস চেয়ারম্যানদেরকে নিয়ে এই প্রথম বৈঠক করলেন খালেদা জিয়া। পর্যায়ক্রমে দলের অন্যান্য নেতাদেরকে নিয়েও বৈঠক করবেন তিনি।

দেড় ঘণ্টাব্যাপী ওই বৈঠকে খালেদা জিয়া উপস্থিত দলের নেতাদের প্রতিক্রিয়া শোনেন। এরপর সবার উদ্দেশ্যে তিনি নিজে আলোচনা করেন। আলোচনার শেষে তিনি সবাইকে যার যার নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ দেন এবং আগামী নির্বাচনকে সামনে রেখে সভা ও সমাবেশ করার পরামর্শ দেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী