জাদুঘর থেকে সরানো হলো জিয়ার স্বাধীনতা পদক


সরকারের সিদ্ধান্তের পর প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পদক জাতীয় জাদুঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বুধবার শাহবাগে জাতীয় জাদুঘরে গিয়ে জিয়াউর রহমানের স্বাধীনতা পদকটি নিয়ে এসেছেন বলে জানা গেছে।
সংস্কৃতি সচিব আকতারী মমতাজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটি বাস্তবায়ন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা ও জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালকের বৈঠকের পর জিয়াউর রহমানের ক্রেস্ট ও অন্যান্য জিনিসপত্র সরানো হয়। জিয়াউর রহমানের স্বাধীনতা পদকটি জাদুঘরের স্টোরে সংরক্ষিত ছিল। কিন্তু ওই বৈঠকের পর বুধবার বিকেলে সেটি সরিয়ে ফেলা হয়।
উল্লেখ্য, ২০০৩ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার জিয়াউর রহমানকে মরণোত্তর স্বাধীনতা পদক দেয়। পরে পুরস্কারের মেডেল, সম্মাননাপত্র কোনো উত্তরাধিকারীকে না দিয়ে জাতীয় জাদুঘরে সংরক্ষণের সিদ্ধান্ত নেয়া হয়।
প্রথমে এ পদক জাদুঘরের গ্যালারিতে প্রদর্শন করা হয়েছিল। এরপর তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্যালারি থেকে সরিয়ে নেওয়ার সেটা স্টোর রুমে ছিল।
আরো পড়ুন..
জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













