জাদুবিদ্যার কারণে জন্মদাত্রী মাকে গলাকেটে হত্যা


আরব আমিরাতের শারজায় সম্প্রতি এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে। যেখানে বছর ত্রিশেকের এক তরুণ গলা কেটে হত্যা করেছে তার জন্মদাত্রী মাকে, তারপর লাশ আটকে রাখে নিজেরই ফ্ল্যাটে।
মে মাসে শারজার ‘আল মামজার’ এলাকার ওই এপার্টমেন্টের ঘটনার মামলার শুনানি শুরু হয় শারজার অপরাধ আদালতে। অবশেষে দীর্ঘ শুনানিশেষে গত সপ্তাহে আদালত হত্যাকারীকে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেয়।
তদন্তে বলা হয়, হত্যাকারী প্রথমে গলা, তারপর জিহবা কেটে তার মাকে হত্যা করে। হত্যাকারী সন্তান আদালতে তার সপক্ষে বলতে গিয়ে বলেন, তার মা ব্ল্যাকম্যাজিকের সাথে যুক্ত ছিল, এবং সে কারণেই এর শাস্তিস্বরূপ সে তার মাকে হত্যা করে। তার ভাষ্যানুযায়ীএই হত্যাকাণ্ড ঘটাতে তার প্রতি গায়েবি নির্দেশ ছিল, তাই সে তার মাকে সব ধরনের খারাপ কাজ থেকে দূর করতে গলা কেটে হত্যা করে । তিনি আরো বলেন, মায়ের এই ব্ল্যাকম্যাজিকে জড়িত থাকার খবর তিনি তার চাচির কাছ থেকে পেয়েছিলেন। এর পরপরই সে হত্যাকাণ্ডটি ঘটান।
তিনি আরো অভিযোগ করেন, তার মা ব্ল্যাকম্যাজিক শিক্ষায় অংশগ্রহণ করতেন। এছাড়াও মায়ের ঘর থেকে ব্ল্যাকম্যাজিক-সম্পর্কিত অনেক কাগজ ও জিনিসপত্র পেয়েছিলেন। কিভাবে হত্যা করা হয়েছে জানতে চাইলে হত্যাকারী বলেন, ‘আমি খুব দ্রুত দৌড়ে রান্নাঘরে যাই, তারপর চাকু এনে তার গলা কেটে ফেলি।’
আদালত জানায়, হত্যার পরও হত্যাকারী লাশ সরিয়ে ফেলেনি বরং গলতে থাকা লাশ সাথে নিয়েই তিনি বাস করছিলেন। হত্যাকাণ্ডের কিছুদিন পর পুলিশ স্থানীয় বাজারে হত্যাকারীকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক করে তার বাসায় তল্লাশি চালায়। তল্লাশি চলাকালেই গলিত লাশ তাদের নজরে আসে। এভাবেই চাঞ্চল্য সৃষ্টিকারী ঘটনাটি প্রকাশিত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













