জানুয়ারিতে চার দেশে যান চলাচল শুরু
আগামী জানুয়ারি থেকে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) মধ্যে যান চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘জানুয়ারি থেকে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল- এই চার দেশের মধ্যে যাত্রী, কার্গোসহ সব ধরনের যান চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এর মধ্যে আমরা সব প্রক্রিয়া শেষ করব।’
তিনি জানান, ২৯ অক্টোবর থেকে বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যে প্যাসেঞ্জার ভেহিক্যাল ট্রায়াল রান অনুষ্ঠিত হবে। কার্গো ট্রায়াল রান শুরু হবে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













