জানুয়ারিতে নতুন পে-স্কেলে বেতন


যত জটিলতাই আসুক আগামী জানুয়ারি মাস থেকে সরকারি চাকরিজীবীরা নতুন পে-স্কেলে বেতন পাবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার সচিবালয়ে বাংলাদেশে সফররত ভারতের ত্রিপুরা রাজ্যের গভর্নর শ্রী তথগত রায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে নানা ধরনের সংবাদ পরিবেশন হচ্ছে। আর এ নিয়ে চাকরিজীবীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। তাদের আমি বলতে চাই, বিভ্রান্তির অবকাশ নাই। নতুন বেতন আদেশের গেজেট যখনই হোক জানুয়ারিতে তারা নতুন পে-স্কেলে বেতন পাবেন।’
ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো বেতনসংক্রান্ত প্রস্তাব নিয়ে প্রশ্ন তোলায় বিরক্তি প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, এই প্রস্তাবের সবই মন্ত্রিসভা কিংবা প্রধানমন্ত্রীর অনুমোদিত, কাজেই এ নিয়ে এখন আবার কেনো প্রশ্ন তোলা হচ্ছে তা খতিয়ে দেখবেন তিনি।
একান্ত আইনি ব্যত্যয় না হলে এই বেতনসংক্রান্ত প্রস্তাব শিগগির প্রজ্ঞাপন আকারে জারি হবে বলে জানান মন্ত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













