জাফর ইকবালের নিরাপত্তায় সশস্ত্র পুলিশ
জনপ্রিয় লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবালের জন্য সশস্ত্র পুলিশ নিয়োজিত করা হচ্ছে। সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে এ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ হেডকোয়ার্টারের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে জাফর ইকবালকে সশস্ত্র পুলিশি নিরাপত্তা প্রদান করা হবে।
তিনি আরো জানান, দিনের বেলায় ড. জাফর ইকবালের সঙ্গে দুজন এবং রাতে তিনজন সশস্ত্র পুলিশ থাকবে।
এক প্রশ্নের জবাবে রহমত উল্লাহ বলেন, নতুন করে জাফর ইকবালকে কোনো ধরনের হুমকি দেওয়ার তথ্য নেই। তবে সামগ্রিক পরিস্থিতিতে তাকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে সিলেটের কোনো ব্যক্তি যদি জীবননাশের হুমকি পেয়ে থাকেন, তবে সেটা পুলিশকে জানিয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দেশে একের পর এক বিশিষ্ট ব্যক্তিদের হত্যা করা হচ্ছে। এছাড়া গত বছরের মে মাসে অধ্যাপক জাফর ইকবালসহ দেশের ১০ বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দেয় ‘আনসার উল্লাহ বাংলা টিম- ১৩’।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













