শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জাবি ক্যাম্পাসে নিষিদ্ধ হলো ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের মধ্যে ব্যাটারিচালিত রিকশা, ইজি বাইক, মোটরসাইকেল এবং অন্যান্য লাইসেন্সবিহীন যানবাহন নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে প্রশাসন।
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নিষেধাজ্ঞার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য একটি প্রজ্ঞাপন জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তা উন্নত করতে এবং অনুরূপ দুর্ঘটনা এড়াতে ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশা ও অন্যান্য যানবাহন নিষিদ্ধ করা হলো।

এর আগে গতকাল রাতে জাবিতে ব্যাটারিচালিত রিকশার সঙ্গে ধাক্কা লেগে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিঙ বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাচি নতুন কলা ভবনের সামনের  রাস্তা পার হচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে তার। পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এর আগে জাবি প্রশাসন এই ঘটনার পর বুধবার একদিনের শোক ঘোষণা করে। এতে সমস্ত ক্লাস এবং পরীক্ষা স্থগিত করে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে