জামালপুরে পৌঁছেছেন রাষ্ট্রপতি


সরকারি আশেক মাহমুদ কলেজের ৭০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগদান করতে জামালপুরে পৌঁছেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
সোমবার দুপুর পৌনে ১২টায় জামালপুর জেলা স্কুল মাঠে তার বহনকারী হেলিকপ্টর অবতরণ করে।
জেলা স্কুল প্রাঙ্গনে হেলিকপ্টর অবতরণের পর সেখান থেকে সার্কিট হাউজে চলে যান রাষ্ট্রপতি। দুপুর ১২টায় সরকারি আশেক মাহমুদ কলেজের ৭০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগদান করেন তিনি।
রাষ্ট্রপতি সরিষাবাড়ীতে তার বেয়াই বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক এম বদিউজ্জামানের বাড়িতে মধ্যহ্ন ভোজের পরে বিকেল ৪টায় ময়মনসিংহের উদ্দ্যেশে যাত্রা করবেন।
সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফ্লোরা বিলকিছ জানান, রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













