শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জামায়াতের জাতীয় ঐক্যের ডাক

রাজধানীর হোসেইনী দালানের সামনে বোমা হামলার মত পৈশাচিক ও মর্মান্তিক ঘটনার মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ রোববার এক বিবৃতিতে এ আহবান জানান দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শিয়া মুসলিম সম্প্রদায় যুগযুগ ধরে পবিত্র আশুরা উপলক্ষ্যে তাজিয়া মিছিল বের করে আসছে। বাংলাদেশে তাজিয়া মিছিলে এর আগে কখনো বোমা হামলা হয়নি।

এ ঘটার পর জাতি আশা করেছিল, সরকার বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলার ডাক দেবে। ডা. শফিকুর রহমান বলেন, কিন্তু অত্যন্ত দুঃখজনক সরকার ও প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা জাতীয় ঐক্যের আহ্বানের পরিবর্তে রাজনৈতিক প্রতিপক্ষকে দোষারোপ করছেন। তাজিয়া মিছিলে বোমা হামলা আমাদের জাতীয় জীবনে বড় ধরনের সন্ত্রাসী ঘটনা। এ ঘটনা কারা ঘটিয়েছে তা নিরপেক্ষভাবে তদন্ত করে বের করা জরুরি, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের ঘটনা ঘটাতে না পারে। তিনি বলেন, সরকার ও প্রশাসন তদন্তের আগেই যেভাবে বিরোধী দল বিশেষ করে বিএনপি-জামায়াত ও শিবিরকে দায়ী করে বক্তব্য দিতে শুরু করেছেন তাতে প্রকৃত সন্ত্রাসী চিহ্নিত হবে না। ফলে দুর্বৃত্তরা আড়ালেই থেকে যাবে। ডা. শফিকুর বলেন, সন্ত্রাসীদের মোকাবেলা করার একমাত্র পথ হচ্ছে জনগণের সুদৃঢ় ঐক্য।

এ ছাড়া দুর্বৃত্তদের মোকাবেলা করা সম্ভব নয়। নিরপেক্ষ তদন্ত হলেই কেবল প্রকৃত সন্ত্রাসীদের চিহ্নিত ও দমন করা সম্ভব হবে। দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, জামায়াত- শিবিরের সঙ্গে এ নৃশংস ঘটনার কোনো সম্পর্ক নেই। আমরা এ ধরনের সন্ত্রাসী, প্রাণঘাতী ও নোংরা কর্মকাণ্ডকে তীব্রভাবে ঘৃণা করি। সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণ করলে দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী