বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘জামায়াত ত্যাগে দলের সিদ্ধান্ত’

‘জাতীয় ঐক্য গড়ার স্বার্থে বিএনপি জামায়াতকে ছাড়বে কিনা’- সংবাদ সম্মেলনে এমন এক প্রশ্নের জবাবে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘প্রকৃতপক্ষে, জঙ্গিবাদ মোকাবেলায় আমরা জাতীয় ঐক্যের কথা বলছি। এটাকে অল্টারনেটিভ (বিকল্প) করার চেষ্টা করছেন কেন? কিন্তু সেখানে আলোচনা যখন শুরু হবে, তখন এটা দেখা যাবে, যখন দলের যে সিদ্ধান্ত হবে, সেটা হবে।’

তিনি শনিবার দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এসময় ওই প্রশ্নের উত্তরে নজরুল ইসলাম খান আরও বলেন, ‘রাজাকার- স্বৈরাচারের সঙ্গে যখন সরকার গঠন হয়, এটা নিয়ে তখন আপনারা প্রশ্ন করেন না কেন?’

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে বলেন, দেশের এই চরম বিপদের মুহূর্তে একমাত্র জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করে দল-মত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ করে সন্ত্রাসবাদ-উগ্রবাদ নির্মূল করে দেশের ভাবমূর্তি এবং জনমনে স্বস্তি-শান্তি ফিরিয়ে এনে তাদের জানমালের নিরাপত্তা বিধান এখন সময়ের দাবি।

নজরুল ইসলাম খান এই ক্রান্তিকালে মহান মুক্তিযুদ্ধের মতো সকলের ঐক্যবদ্ধ হওয়া একান্ত জরুরী উল্লেখ করে বলেন, ‘কিন্তু সরকার তা না করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তাদের দলের বিরুদ্ধে উদ্ভট ও যুক্তিহীন বক্তব্য দিয়ে জাতিকে বিভক্ত রেখে প্রকৃতপক্ষে সন্ত্রাস ও উগ্রবাদের পক্ষে অবস্থান নিয়েছে।’

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট আহমেদ আযম খান, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও মজিবর রহমান সরোয়ার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন। খবর- বাসস।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী