শোলাকিয়া ঈদগাহের ইমাম
জামায়াত নিষিদ্ধ না করলে জঙ্গিবাদ বন্ধ হবে না


কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের ইমাম ফরিদ উদ্দিন মাসউদ বলেছেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা না হলে এ দেশে কখনোই জঙ্গিবাদ বন্ধ হবে না।
আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট আয়োজিত ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ’ শীর্ষক এক আলোচনা সভায় ফরিদ উদ্দিন মাসউদ এই মন্তব্য করেন।
যে দেশে জামায়াতের মতো দল সক্রিয় আছে সে দেশে আইএসের কোনো দরকার নেই উল্লেখ করে শোলাকিয়া ঈদগাহের ইমাম বলেন, জামায়াত-শিবিরের কর্মীরা যেভাবে একাত্তরে দেশের নিরপরাধ জনগণকে হত্যা করেছিল, ঠিক একই উপায়ে বর্তমানে তারা দেশি-বিদেশি মানুষকে হত্যা করে দেশকে অস্থিতিশীল এবং যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













