সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জামায়াত নেতা খালেক গ্রেফতার

সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক মণ্ডলকে মানবতাবিরাধী অপরাধ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বৃহস্পতিবার তাকে গ্রেফতারের আবেদন জানানো হলে আদালত তাকে শোন-এ্যারেস্টের আদেশ দেন।

পরে শুক্রবার তাকে গ্রেফতারের নির্দেশনা দিয়ে সাতক্ষীরা কারাগার কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী পরিচালক আবদুর রাজ্জাক এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খালেক মণ্ডল গ্রেফতার রয়েছেন অন্যান্য মামলায়। তাকে মানবতাবিরোধী মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে ১৬ জুন ভোরে তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর মহিলা মাদ্রাসায় নাশকতার উদ্দেশ্যে কয়েকজন সহযোগীকে নিয়ে গোপন বৈঠকের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, মাওলানা আবদুল খালেক চলতি বছরের ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় খলিলনগর মাদ্রাসায় নাশকতার লক্ষ্যে তার সহকর্মীদের নিয়ে গোপন বৈঠক করছিলেন।

এ সময় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকারবাহিনীর নেতৃত্ব দিয়ে কয়েকটি হত্যাসহ হিন্দু পরিবারের জমি ও বাড়ি দখল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

‘৭১-এ সদরের শিমুলবাড়িয়া গ্রামের রুস্তম আলীসহ পাঁচজনকে হত্যার দায়ে ২০০৯ সালের ২ জুলাই তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করেন নজরুল ইসলাম গাজী।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে