রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জামায়াত-শিবিরের তালিকা ফাঁস, ওসি-এসআই প্রত্যাহার

গ্রেপ্তারের উদ্দেশ্যে তৈরি করা জামায়াত-শিবির নেতাকর্মীদের নামের তালিকা বাইরে ফাঁস হওয়ার অভিযোগে বগুড়ার গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ ও উপ-পরিদর্শক (এসআই) কোরবান আলীকে প্রত্যাহার করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি দেশের বিভিন্নস্থানে পুলিশ নাশকতা মামলার আসামি এবং নাশকতার পরিকল্পনা করার অভিযোগে জামায়াত-শিবির নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান শুরু করেছে। সেই ধারাবাহিকতায় বগুড়া জেলাতেও অভিযান চলছে।

গাবতলী থানা পুলিশের একটি সূত্র জানায়, অভিযান চলমান থাকা অবস্থায় গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কোরবান আলী গোপনে থানা থেকে জামায়াত-শিবির নেতাকর্মীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে তৈরি করা নামের তালিকা ফাঁস করে দেন। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পেরে গতকাল মঙ্গলবার রাতে পুলিশ সুপারের এক আদেশে এসআই কোরবান আলীকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। অপরদিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদকেও বুধবার থানা থেকে প্রত্যাহার করে পুলিশ অফিসে সংযুক্ত করা হয়।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বুধবার রাতে জানান, তাকে পুলিশ অফিসের লাইন ওয়ারে বদলি করা হয়েছে। দুয়েক দিনের মধ্যে গাবতলী মডেল থানায় সাঈদ মাহমুদ নামের নতুন ওসি যোগদান করবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী