জামিন হলো না ‘আফগান মোনালিসা’র!


আফগানিস্তানের মোনালিসা খ্যাত সবুজ চোখের সেই নারী শরবত গুলার জামিন হয়নি। এর আগে বুধবার শরবত গুলাকে গ্রেফতার করে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। পরিচয়পত্রে তথ্য জালিয়াতির দায়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
বুধবার শরবত গুলাকে কোর্টে তোলা হলে তিনি পরিচয়পত্র জালিয়াতির অভিযোগ অস্বীকার করেন। নিজেকে পাকিস্তানি নাগরিক বলে দাবি করেন। এসময় উপযুক্ত তথ্য-প্রমাণ না থাকার কারণ দেখিয়ে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
পেশোয়ারের সেই আদালতের পাবলিক প্রসিকিউটর মহসিন দাওয়ার বলেন, “শরবত নিজেকে পাকিস্তানি প্রমাণে উপযুক্ত দলিল পত্র দেখাতে ব্যর্থ হওয়ায় কোর্ট তার জামিন আবেদন সাড়া দেননি।”
১৯৮৪ সালে ১২ বছর বয়সে আফগান শরনার্থী ক্যাম্পে ন্যাশনাল জিওগ্রাফিকের ফটোসাংবাদিক স্টিভ ম্যাককারির ক্যামেরাবন্দী হন শরবত। ওই ছবিটি বিশ্বজুড়ে ঝড় তোলে। এরপর ২০০২ সালে তাকে আফগানিস্তানে খুঁজে পান ম্যাককারি। এরপর ২০১৪ সালে শরবত পাকিস্তানে বসবাস শুরু করেন। নাগরিকত্ব না থাকায় তিনি জাতীয় পরিচয়পত্র জাল করে দালিলিক কাজ চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ। যদিও পাক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান শরবতকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













