জার্মানিতে ট্রেনে কুঠার নিয়ে হামলা, আহত ২১


জার্মানিতে ট্রেনে কুঠার নিয়ে হামলা চালিয়েছে এক দুর্বৃত্ত। জার্মানির বাভারিয়া প্রদেশের উজবার্গ শহরের কাছে একটি ট্রেনে ভয়াবহ হামলা চালায় ওই দুর্বৃত্ত। এতে কমপক্ষে ২১ জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে জানিয়েছে রয়টার্স।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় উজবার্গ ও ওশেনফুর্ট শহরের মধ্যে চলাচলকারী ট্রেনে অতর্কিতে যাত্রীদের কুঠার দিয়ে কোপাতে থাকে ওই ব্যক্তি। ঘটনার পর ওয়েজারবুর্গ শহরের হাইডেনজেগফিল্ড রেললাইনে হেলিকপ্টারে করে অভিযান চালিয়ে ওই দুর্বৃত্তকে গুলি করে হত্যা করে পুলিশ।
বিবিসি জানায়, এ হামলার পর ওয়েজারবুর্গ-হাইডেনজেগফিল্ড এবং ওখজেনফ্রুটের রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া জার্মানির সংবাদ সংস্থার বিবৃতি দিয়ে দি ইনডিপেনডেন্ট জানায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এ হামলার বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
রয়টার্সও জানায়, হামলাকারীর পরিচয় এবং কী কারণে এ হামলা চালানো হয়েছে, তা জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













