জার্মানিতে ২ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে কাতার


জার্মানিতে দুই হাজার কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে বিশ্বে তরল প্রাকৃতিক গ্যাসের শীর্ষ রফতানিকারক দেশ কাতার। জার্মানির মধ্যম সারির উৎপাদনশীল কোম্পানিতে এ অর্থ বিনিয়োগ করবে দেশটি।
জার্মান ভাষার ব্যবসা সংক্রান্ত গণমাধ্যম হ্যান্ডেলসব্লাট এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। তবে হ্যান্ডেলসব্লাটের ওই রিপোর্ট সোমবার প্রকাশ করা হবে বলেও উল্লেখ করেছে রয়টার্স।
কূটনীতিক ও কোম্পানি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কাতার ইনভেস্টমেন্ট অথরিটি (কিউআইএ) এবং প্রাইভেট সেক্টরের বিনিয়োগকারীরা জার্মানির মধ্যম সারির ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর খোঁজখবর নিচ্ছেন।
কাতারের অর্থ মন্ত্রণালয়ের আলি শরিফ আল-এমাদির উদ্ধৃতি দিয়ে হ্যান্ডেলসব্লাট বলেছে, ‘আমরা দেখছি, জার্মানি বিশ্ব অর্থনীতিতে শীর্ষ দেশগুলোর একটি এবং জার্মানির বাজার নিয়ে আমরা খুবই আশাবাদী।’
তিনি বলেন, ‘আমাদের প্রতিনিধি দল খুব শিগগিরই নতুন এই বিনিয়োগের ঘোষণা দিতে যাচ্ছে।’
প্রসঙ্গত, এমাদি এমন সময় হ্যান্ডেলসব্লাটকে এই সাক্ষাৎকার দিলেন যখন আগামী ৭ সেপ্টেম্বর বার্লিনে কাতার ও জার্মানির বিজনেস ও ইনভেস্টমেন্ট ফোরামের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উল্লেখ্য, জার্মানির ভল্কসওয়াগেন, ডয়চে ব্যাংক, সিমেন্স, হচটিফ এবং সোলারওয়ার্ল্ডে কাতারের বিনিয়োগ রয়েছে। যদিও সোলারওয়ার্ল্ড ও ডয়চে ব্যাংকে বিনিয়োগে কিছু লোকসান হয়েছে কাতারের, তারপরও এমাদি বলছেন, এই বিনিয়োগে তারা খুশি।
রয়টার্স বলছে, এ ব্যাপারে জার্মানির অর্থমন্ত্রীর কাছে মতামতের জন্য অনুরোধ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেননি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













