জার্মানির বার্লিনের নির্বাচনে মেরকেলের দলের হার


জার্মানির বার্লিনের স্থানীয় নির্বাচনে চ্যান্সেলর এঙ্গেলা মেরকেলের দল সেন্ট্রাল সোশ্যাল ডেমোক্রেটস-সিডিইউ হেরে গেছে। তারা কেবল ১৭ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছে। ইতিহাসে দলটি কখনও এত কম ভোট পায়নি।
নির্বাচনে বড় ধরনের সাফল্য পেয়েছে অভিবাসন ও শরণার্থীবিরোধী হিসেবে পরিচিত নতুন দল অলটারনেটিভ ফর জার্মানি বা এএফডি। নির্বাচনে বড় ধরনের সাফল্য পেয়ে ডানপন্থি এ দলটি প্রথমবারের মতো বার্লিনের সিনেটে জায়গা করে নিয়েছে।
জার্মানির ষোলটি রাজ্যের মধ্যে এ বছরে অনুষ্ঠিত পাঁচটি রাজ্য পার্লামেন্ট বা প্রাদেশিক পরিষদের নির্বাচনের সবগুলোতেই বড় ধরনের উত্থান ঘটলো এএফডির।
গত বছর সিরিয়াসহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে আসা মুসলিম শরণার্থীদের জন্য জার্মানির দুয়ার খুলে দেন মেরকেল। জার্মানিতে বেশ কিছু হামলায় শরণার্থীদের কাউকে কাউকে দায়ী করা হচ্ছে। এরপর দেশটিতে শরণার্থীবিরোধী মনোভাব প্রবল হচ্ছে। কিন্তু মেরকেল বারবার শরণার্থীদের আশ্রয় দেয়ার নীতিতে অটল। ভোটে এর প্রভাব পড়েছে বলেই ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নির্বাচনের ফল বিশ্লেষণ করে দেখা গেছে ক্রিশ্চিয়ান ডেমোক্রাটদের ভোট কমেছে আঠারো শতাংশের মতো যা তাদের রাজ্য কোয়ালিশন সরকার থেকে বেরিয়ে আসতেও বাধ্য করতে পারে।
অন্যদিকে অভিবাসন বিরোধী এএফডি ১৪শতাংশ ভোটারের সমর্থন লাভ করেছে। দেশটির নির্বাচনী বিধি অনুযায়ী কোন দল পাঁচ শতাংশ ভোট পেলে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতে পারে।
এই নির্বাচনের মাধ্যমে মের্কেলের অভিবাসন নীতির বিরোধিতা করে জনপ্রিয়তা পাওয়া এএফডির এখন ১৬টির মধ্যে দশটি রাজ্য পার্লামেন্টেই প্রতিনিধিত্ব নিশ্চিত হলো।
সাধারণ নির্বাচনের এক বছর আগে অনুষ্ঠিত নির্বাচনের এমন ফলাফল উদারপন্থীদের জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। এএফডির কোচেয়ারম্যান জর্জ মেউথেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের তার দল ভালো করবে বলে আশাবাদী তিনি।
বার্লিনের এই নির্বাচনে ভোটার ছিলেন ৩৫ লাখের মতো। সরকারি সেবার মান নিয়ে অসন্তোষ, আবাসন সংকট, ট্রেনের সময় বিপর্যয়, ঝুঁকিপূর্ণ স্কুল ভবনের মতো স্থানীয় ইস্যুগুলোর পাশাপাশি শরণার্থী ইস্যু এই নির্বাচনে প্রভাব বিস্তার করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













