বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জার্মান নারীকে ফাঁকি দিয়ে দ্বিতীয় বিয়ে, শ্রীঘরে আজিজ

এক জার্মান নারীর দায়ের করা মামলায় এক বাংলাদেশিকে আজ রবিবার নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।তার নাম সফিকুল আজিজ (৫৫) । সফিকুল আজিজ নারায়ণগঞ্জ শহরের দেওভোগের পাক্কা রোড এলাকার মো. আব্দুল আজিজের ছেলে। মামলার অপর অভিযুক্ত সফিকুল আজিজের দ্বিতীয় স্ত্রী পূরবী বেগম পলাতক রয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হামজা জানান, সফিকুল আজিজ ৩৫ বছর আগে জার্মান নাগরিক ক্লদিয়া অ্যানেলিভাকে (৫০) বিয়ে করেন। বিয়ের পর থেকে নানা কায়দায় সফিকুল আজিজ ওই নারীর কাছ থেকে যৌতুক হিসেবে ২ কোটি টাকাও হাতিয়ে নেন।

কয়েক মাস আগে আরো টাকা যৌতুক দাবি করেন সফিকুল আজিজ। যৌতুক না দিলে সে আর একটি বিয়ে করবেন বলেও জানান। এর মধ্যে গত ১৭ মার্চ দেশে এসে পূরুবী নামে এক নারীকে বিয়ে করেন সফিকুল আজিজ।

এ খবর জানতে পেরে জার্মান নাগরিক ক্লদিয়া অ্যানেলিভা সম্প্রতি বাংলাদেশে আসেন। পরে শনিবার রাতে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন ক্লদিয়া। এতে সফিকুল আজিজ ও তার দ্বিতীয় স্ত্রী পূরবী বেগমকে আসামি করা হয়। এর পরই গ্রেপ্তার করা হলো তাকে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে