শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জাহাঙ্গীরনগর রণক্ষেত্র, অর্ধশতাধিক আহত 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকে ‘ছাত্রলীগ প্রবেশ নিষেধ’ লেখা কোটা সংস্কার আন্দোলনকারীরা পোস্টার লাগিয়ে দিয়েছেন । সেইসঙ্গে, ‘ফাঁসির মঞ্চে ঝুলছে কে? গণতন্ত্র’, ‘পনেরোর হায়না’ লেখা পোস্টারও সেখানে দেখা গেছে।

বুধবার (১৭ জুলাই) বিকেলে জবির প্রধান ফটকের সামনে পোস্টার টাঙাতে দেখা যায় আন্দোলনকারীদের।
 
ওই পোস্টারে লেখা হয়, ‘ক্যাম্পাসে ছাত্রলীগ প্রবেশ নিষেধ’। আদেশক্রমে- সাধারণ শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
 
এর আগে, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)  মূল ফটকেও ‘ছাত্রলীগ প্রবেশ নিষেধ’ লেখা পোস্টার সাঁটানো হয়। 

মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে জাবির প্রধান ফটকে পোস্টারটি সাঁটানো হয়। পোস্টারে লেখা ছিল, ‘ছাত্রলীগ প্রবেশ নিষেধ, আদেশক্রমে ছাত্রসমাজ’। 
 
কোটা সংস্কার আন্দোলন নিয়ে মঙ্গলবার (১৬ জুলাই) দিনব্যাপী রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৬ জন নিহত হন। গুলিবিদ্ধসহ আহত হন অনেকে। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার বিকেল থেকে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রংপুর ও রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়।
 
এর পরিপ্রেক্ষিতে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিংসহ সব কলেজ বন্ধ ঘোষণা করে ইউজিসি। এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দেয়া হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ