বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জিএসপি সুবিধা ফিরে পাচ্ছে বাংলাদেশ

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘জিএসপি সুবিধা ফিরে পেতে যুক্তরাষ্ট্রের দেয়া বাংলাদেশ অ্যাকশন প্লান-২০১৩’ পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। এর লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। আমি আশা করি এ বছরই জিএসপি সুবিধা ফিরে পাবে বাংলাদেশ।

আজ সোমবার জাতীয় সংসদে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘২০১৩ সালে থেকে তিন দফায় উক্ত অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের অগ্রগতি যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেট, ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) বরাবর প্রেরণ করা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকার কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে এবং চলমান কার্যক্রমকে এগিয়ে নেয়ার তাগিদ দিয়েছে।’

বাংলাদেশে গৃহিত কার্যক্রম যুক্টরাষ্ট্রের ভবিষ্যত সিদ্ধান্ত প্রক্রিয়ায় যথাযথ ও যৌক্তিকভাবে প্রতিফলিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমদানি ও রপ্তানি বাণিজ্য একটি চলমান প্রক্রিয়া। প্রতি বছরই বাণিজ্য কার্যক্রম বৃদ্ধি পেয়ে থাকে। যার পরিপ্রেক্ষিতে প্রতি বছরই রপ্তানি বৃদ্ধি পাচ্ছে।’

বাণিজ্যমন্ত্রী জানান, ‘চলতি অর্থ-বছরের (২০১৫-১৬) এপ্রিল পর্যন্ত রপ্তানি ঘাটতির পরিমাণ ৫ হাজার ২৩৯.১ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে গত অর্থবছরে ঘাটতির পরিমাণ ছিল ৮ হাজার ৫৬১.১ মিলিয়ন মার্কিন ডলার। এই ক্ষেত্রে বাণিজ্য ঘাটতি হ্রাস লক্ষ্যণীয়।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ