জিকার আশঙ্কায় গর্ভধারণ করতে আগ্রহী নন ব্রাজিলের নারীরা!


ব্রাজিলের অর্ধেকের বেশি নারী জিকার ভাইরাসের আশঙ্কায় গর্ভধারণ করতে আগ্রহী নন। স্বাস্থ্য বিষয়ক পত্রিকা বিএমজেতে শুক্রবার প্রকাশিত এক গবেষণা জানানো হয়েছে, জুন মাসে ১৮ থেকে ৩৯ বছর বয়সী দুই হাজারের বেশি নারীর উপর এক জরিপ চালানো হয়।
জরিপে অংশ নেওয়া নারীরা জানান, জিকা ভাইরাসের আশঙ্কায় তারা গর্ভধারণ এড়িয়ে চলার চেষ্টা চালাচ্ছেন। জরিপে আরো উঠে এসেছে, ১৬ শতাংশ নারী জানিয়েছে, তাদের গর্ভধারণের কোন পরিকল্পনা নেই।
বিশ্বে জিকা ভাইরাসে আক্রান্ত ১৫ লাখ মানুষের মধ্যে অধিকাংশই ব্রাজিলের বাসিন্দা। গত বছর থেকে এ পর্যন্ত ১ হাজার ৬শ’ শিশু মাইক্রোসেফ্যালিতে আক্রান্ত হয়েছে। এতে নবজাতক শিশুরা অস্বাভাবিক ছোট ও অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্ম নিচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইও)।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













