বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘জিম্মি ২০ বিদেশিকে গলা কেটে হত্যা করা হয়েছে’

গুলশানের ক্যাফে হলি আর্টিজানে গুলি ছুড়তে ছুড়তে প্রবেশ করার পর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ২০ জিম্মিকে হত্যা করে হামলাকারীরা। রাতভর জিম্মিদের উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনী যখন তৎপরতা চালাচ্ছিল সেসময় ভেতরে একে একে হত্যা করা হচ্ছিল জিম্মিদের। শনিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী এই তথ্য জানান।

শুক্রবার রাতে গুলশানের ক্যাফে হলি আর্টিজানে বন্দুকধারীদের ছোড়া গুলিতে পুলিশের দুই কর্মকতা নিহত এবং অন্তত ২০ জন সদস্য আহত হন। পরবর্তীতে শনিবার সকালে সেনা বাহিনীর নেতৃত্বে চলে অপারেশন থান্ডারবোল্ট। এ সময় ছয় হামলাকারী নিহত হয়। একজনকে জীবিত আটক করা হয়েছে। গণমাধ্যমকে ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী জানান, অভিযান শেষে তল্লাশির সময় তারা ২০ জনের মৃতদেহ উদ্ধার করেন।

বিফ্রিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক নিশ্চিত করেন, নিহতের সবাই বিদেশি এবং অভিযানের আগেই তাদের ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সিএমএইচে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, কমান্ডো অভিযানের মধ্য দিয়ে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার সাড়ে ১২ ঘণ্টার রক্তাক্ত জিম্মি সংকটের অবসান হয় শনিবার সকালে। জিম্মিদের মধ্যে ১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত