জিয়াউর রহমানের সমাধিতে খালেদা জিয়ার শ্রদ্ধা
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ শনিবার সকালে দলীয় নেতা-কর্মীদের নিয়ে রাজধানীর শেরে বাংলানগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খালেদা জিয়া।
এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারপারসন।
পরে সমাধি প্রাঙ্গণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে শরীক হন খালেদা জিয়া। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন তিনি।
সেই সঙ্গে মুক্তিযুদ্ধের বীর শহীদ ও গণতান্ত্রিক আন্দোলনে নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













