জিয়াউর রহমানের সমাধিতে খালেদা জিয়ার শ্রদ্ধা


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন। আজ ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করছে বিএনপি।
এর আগে মাজার প্রাঙ্গণে এসে উপস্থিত হলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী খালেদা জিয়াকে স্বাগত জানান। বিএনপির চেয়ারপারসনও দলের স্থায়ী কমিটির সদস্যসহ সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ফাতেহা পাঠ ও মরহুমের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













