জিয়াউর রহমানের সমাধিতে খালেদা জিয়ার শ্রদ্ধা
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে খালেদা জিয়া শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে বের হন বিএনপি চেয়ারপারসন।
জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ দলটির পক্ষ থেকে নানা কর্মসূচি পালিত হবে। দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
এ ছাড়া ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করবে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













