বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

“জীবনের ‘শেষ রাগ’ দেখিয়ে গেলেন সাকা”

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মেট্টোপলিটন পুলিশের একজন কর্মকর্তা জানান, ফাঁসির আগে সাকা চৌধুরী এবং মুজাহিদকে খাবার খেতে দেওয়া হয়। খাবারের তালিকায় ছিল মুরগির মাংস এবং সবজি। প্রথমে সাকা চৌধুরী খাবারের প্লেট ছুড়ে মারেন। তখন তাকে বলা হয়, এটি আপনার শেষ খাওয়া। তখন তিনি প্লেট তুলে খেয়ে নেন। ফাঁসি নিশ্চিত। তা জেনেও সেই চিরাচরিত স্বভাবে মৃত্যুর কিছুক্ষন আগেও শেষ খাবারের প্লেট ছুড়ে মেরে জীবনের শেষ রাগ দেখিয়ে গেলেন সালাউদ্দিন কাদের চৌধুরী।

ফাঁসি কার্যকরের প্রস্তুতিতে অংশ নেওয়া ডিএমপির ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, সালা্হউদ্দিন কাদের চৌদুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেমড সেল থেকে জমটুপি পরিয়ে ফাঁসির মঞ্চের দিকে যখন নেওয়া হয়, তখন তারা কোনো প্রতিক্রিয়া দেখাননি।

ওই সূত্র আরো জানায়, উভয়ের স্বজনরা যখন তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন, তখন সাকা চৌধুরী স্বজনদের কাছে আবেগতাড়িত না হলেও বদরনেতা মুজাহিদ ছোট দুই মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এ সময় পরিবারের অন্য সদস্যরাও কান্নায় ভেঙে পড়েন। পরে কারারক্ষীরা সেখান থেকে তাদের নিয়ে আসেন।

উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী