বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জেএমবি সন্দেহে জাবি ছাত্রসহ আটক ৫

সাভারে ১৮ রাউন্ড গুলি, ছয়টি ককটেল, একটি বিদেশি পিস্তল ও জিহাদি বইসহ জেএমবি সদস্য সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটক পাঁচজনের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী রয়েছেন। আটকরা হলেন হাবিবুর রহমান, ইমাম হোসেন, নুরে আলম, মুনতাসির বিল্লাহ ও নিজাম উদ্দিন।

মঙ্গলবার রাত ৮টার দিকে সাভার পৌর এলাকার নামাগেন্ডা মহল্লার মিন্টু উকিলের বাড়ির সাত তলা থেকে তাদের আটক করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সাভারে নাশকতা করতে পারে এমন গোপন সংবাদের ভিতিত্তে মিন্টু উকিলের বাড়ির সাত তলায় অভিযান চালায় পুলিশ। এসময় গোপন বৈঠক করার সময় ১৮ রাউন্ড গুলি, ৬টি ককটেল, একটি বিদেশি পিস্তল ও জিহাদি বইসহ পাঁচ জনকে আটক করে পুলিশ। আটককৃতদের বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, আটকদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়েরের পর আগামীকাল আদালতে পাঠানো হবে। তবে আটকদের নাম প্রকাশে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, আটক পাঁচ জন জেএমবির সদস্য হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ