রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জেএসসি ও জেডিসিতে পাসের হার ৯২.৩৩

অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৯২.৩৩। জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মোট ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন। এ ছাড়া দুপুর ১২টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে ফলাফলের তথ্য তুলে ধরবেন তিনি।

এ বছর জেএসসিতে গড় পাসের হার ৯২.৮৯, জেডিসিতে গড় পাসের হার ৯৪.০২। জেএসসিতে দিনাজপুর বোর্ডে পাসের হার ৯২.৯৯, জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ০৮৯ জন পরীক্ষার্থী। কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৯.৬৮, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৯০.৭৫।

মোবাইল ফোনে যেভাবে জানা যাবে পরীক্ষার ফল
JSC/JDC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর (যেমন- ঢাকার ক্ষেত্রে DHA) লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সন লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে জানা যাবে কাঙ্ক্ষিত ফল। যেমন- JSC DHA 223657 2016 এবং Send করতে হবে 16222 নম্বরে।

ইন্টারনেটে ফল পেতে
www.educationboardresults.gov.bd ঠিকানায় গিয়ে নির্দিষ্ট তথ্য দিয়ে ফল জানা যাবে। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের www.moedu.gov.bd ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষা গত ১ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ১৭ নভেম্বর। এ বছর জেএসসি-জেডিসিতে মোট পরীক্ষার্থী ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ