জেএসসি-জেডিসিতে গড় পাস ৯৩.০৬%
অষ্টম শ্রেণির সমাপনী জেএসসি ও জেডিসিতে এবার গড় পাসের হার ৯৩ দশমিক ০৬ শতাংশ। গত বছরের তুলনায় গড় পাসের হার বেড়েছে শূন্য দশমিক ৭৩ শতাংশ।
২০১৫ সালে গড় পাসের হার ছিল ৯২ দশমিক ৩৩ শতাংশ। গণভবনে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, জেএসসি ও জেডিসিতে ২৩ লাখ ৪৬ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২১ লাখ ৮৩ হাজার ৯৭৫ জন। এবার পাস করা শিক্ষার্থীর সংখ্যা গত বছরের চেয়ে ৮৫ হাজার ৮৯৩ জন। মন্ত্রী আরও জানান, এবার মোট জিপিএ ৫ পেয়েছে ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন শিক্ষার্থী। গত বছর এক লাখ ৯৬ হাজার ২৬৩ জন জিপিএ ৫ পেয়েছিল। এবার জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫১ হাজার ৩২৫ জন। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সংবাদ সম্মেলনে জেএসসি-জেডিসির ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন। জেএসসি-জেডিসি পরীক্ষা গত ১ নভেম্বর শুরু হয়। শেষ হয় ১৭ নভেম্বর।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













