বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জেতার ঘোষণা পেয়েও শেষ অবধি ঝুলে গেলো মির্জা ফখরুলের ভাইয়ের নির্বাচনী ফলাফল

অবশেষে ঠাকুরগাঁও পৌরসভার ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন। আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে পড়ে অবরুদ্ধ থাকাবস্থায় বুধবার রাত ১১টার দিকে এ সিদ্ধান্ত নেয় প্রশাসন।

এর আগে ওই পৌরসভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। তিনি ধানের শীষ প্রতীকে ১৫৭৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত তাহমিনা আক্তার মোল্লা নৌকা প্রতীকে পেয়েছেন ১০৭০১ ভোট। তবে ৫ কেন্দ্রের ভোট স্থগিত রেখেছে নির্বাচন কমিশন।

এদিকে বিএনপি প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করায় বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদের কুরাইশী, প্রিজাইডিং অফিসারসহ স্থানীয় অর্ধশতাধিক সাংবাদিককে অবরুদ্ধ করে রাখে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

অবশেষে তাদের দাবি মেনে নেয়ায় রাত ১১টার পর অবরুদ্ধদের মুক্ত করে দিয়েছে নেতাকর্মীরা।

তার আগে বিজিবি ঘটনাস্থলে তাদের প্রশাসনের কর্মকর্তাদের মুক্ত করতে আসলে আওয়ামী নেতাকর্মীদের ধাওয়ায় তারা পিছু হটে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী