বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জেনে নিন ফোন নম্বর না বদলে অন্য কোম্পানির সস্তা অফারে যাওয়ার সহজ পদ্ধতি

টেলিকম মন্ত্রকের নির্দেশে অনেক আগেই শুরু হয়েছে ‘ন্যাশনাল মোবাইল নাম্বার পোর্টেবিলিটি।’ যার মাধ্যমে যে কোনও মোবাইল ফোন গ্রাহক বর্তমান কোম্পানি ছেড়ে অন্য পছন্দের কোম্পানিতে চলে যেতে পারেন।

এখন দেশজুড়ে চলছে অফার যুদ্ধ। মুকেশ অম্বানির রিলায়েন্স জিও বদলে দিয়েছে দেশের টেলিকম শিল্পের ছবি। সস্তায় জিও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা দেওয়ার পরে এয়ারটেল, ভোডাফোন সব সংস্থাই প্রতিযোগিতায় নেমে পড়েছে। সকলেই গ্রাহক টানতে চাইছে নতুন নতুন আকর্ষণীয় অফার দিয়ে।

এই পরিস্থিতিতে অনেকেই ভাবছেন বর্তমান ফোন নম্বর বজায় রেখে অন্য কোম্পানির পছন্দের অফার বেছে নিতে। টেলিকম মন্ত্রকের নির্দেশে অনেক আগেই শুরু হয়েছে ‘ন্যাশনাল মোবাইল নাম্বার পোর্টেবিলিটি।’ যার মাধ্যমে যে কোনও মোবাইল ফোন গ্রাহক বর্তমান কোম্পানি ছেড়ে অন্য পছন্দের কোম্পানিতে চলে যেতে পারেন। জেনে নিন, কী ভাবে এটা করা যায়।

১। প্রথমেই আপনাকে ইউনিক পোর্টিং কোড (ইউপিসি) তৈরি করতে হবে। এটা খুব সহজেই করা যায়। ১৯০০ নম্বরে আপনাকে একটি এসএমএস পাঠাতে হবে। লিখতে হবে PORT এবং তার পরে নিজের ১০ সংখ্যার ফোন নম্বর। এর পরেই আপনি একটি এসএমএস পাবেন ১৯০১ নম্বর থেকে। সেখানে আপনার ইউপিসি কোড এবং তার সঙ্গে কোডটি কত দিন কার্যকর তার উল্লেখ থাকবে।

২। এবার আপনাকে কয়েকটি দরকারি নথি একত্রিত করতে হবে। পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ, একটি পাসপোর্ট সাইজের ছবি এবং পোস্ট পেইড ফোন হলে শেষ বিলের কপি।

৩। এবার যে কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করতে চান তার স্টোরে যেতে হবে। সেখানে সব নথি এবং ইউপিসি কোড-সহ একটি পোর্টিং ফরম পূরণ করতে হবে। সঙ্গে কিনতে হবে নতুন সংস্থার সিম কার্ড।

৪। এর পরে বেছে নিন আপনার পছন্দের প্ল্যান। সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নতুন সিম এবং পুরনো নম্বরে নয়া নেটওয়ার্ক কার্যকর হয়ে যাবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প