জোট নেতাদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন খালেদা


দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এবার জোটের শীর্ষ নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাত ৯টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার রাতে বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পাদিত চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে আলোচনা-পর্যালোচনা ও করণীয় নির্ধারণে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
এর আগে সোমবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেছিলেন বেগম জিয়া। তবে বৈঠকের বিষয়বস্তু নিয়ে গণমাধ্যমে কথা বলা হয়নি।
সর্বশেষ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন নিয়ে বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হবে কি না সে বিষয়টি নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি দলটি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













