জোড়া আত্মঘাতী বিস্ফোরণ, প্রাণ গেল ৫৭ জনের


একইদিনে একইসঙ্গে দুই বিস্ফোরণ জনবহুল এলাকায়। উভয়ক্ষত্রেই বিস্ফোরক নিয়ে ছিল আত্মঘাতী জঙ্গিরা। শেষ পাওয়া খবরে এই জোড়া বিস্ফোরণে প্রাণ গেল ৫৭ জনের। একইসঙ্গে জখম হয়েছেন ১৭৭ জন। শুক্রবার ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার উত্তরপূর্বের মাদাগলি এলাকার একটি বাজারে।
স্থানীয় প্রশাসক ইউসুফ মহম্মদ জানিয়েছেন যে জখমদের মধ্যে কমপক্ষে ১০০ থেকে ১২০ জন শিশু রয়েছে। এই ঘটনার পিছনে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম জড়িত আছে বলে অনুমান করা হচ্ছে। এর আগেও এই মাদাগলি এলাকায় একাধিকবার বিস্ফোরণে নাম জড়িয়েছিল বোকো হারামের।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













