জোড়া খুনের দায় স্বীকার আনসার আল ইসলামের


রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল কর্মকর্তাসহ দু’জনকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছে আনসার আল ইসলাম।
মঙ্গলবার এক টুইটবার্তায় এই স্বীকারোক্তি দিয়েছে জঙ্গি সংগঠন আল -কায়েদার ভারতীয় উপমহাদেশের এই শাখা।
আনসার আল ইসলামের মুখপাত্র মুফতি আব্দুল্লাহ আশরাফের নামে এই টুইট করা হয়েছে।
এতে বলা হয়েছে, আলহামদুলিল্লাহ! আল্লাহ তা’য়ালার অনুগ্রহে আনসার আল ইসলামের দুঃসাহসী মুজাহিদিনরা বাংলাদেশের সমকামিতা প্রসারের পথিকৃত, সমকামীদের গুপ্ত সংগঠন ‘রূপবান’ এর পরিচালক জুলহাস মান্নান ও তার সহযোগী সামির মাহবুব তনয়কে হত্যা করেছেন।
ক্রুসেডার আমেরিকা ও তার ভারতীয় মিত্রদের সাহায্য নিয়ে ১৯৯৮ সাল থেকে এই ভূ-খণ্ডের অধিবাসীদের মাঝে সমকামিতার মতো জঘন্য অশ্লীলতা ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছিল এই বেতনভোগী ভৃত্যদ্বয়।
ইনশা আল্লাহ! বিস্তারিত শিগগিরই আসছে… বলেও টুইটে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল সোমবার সন্ধ্যায় ৩৫ উত্তর ধানমণ্ডির বাসায় ঢুকে জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













