জ্বালানি তেলের দাম কমানোর ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী


জ্বালানি তেলের দাম কমানোর ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘তেলের দাম কমানো হতে পারে। মন্ত্রিসভার বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
রোববার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
মুহিত বলেছেন, ‘জ্বালানি তেলে যে লোকসান (ক্ষতি) হয়েছে, তা সমন্বয় করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এখন দাম কমানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।’
উল্লেখ্য, গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে জ্বলানি তেলের দাম কমছেই। কমতে কমতে সেই দাম ৩৮ ডলারে নেমে এসেছে।
সেই পরিপ্রেক্ষেতে দেশে গ্রাহক পর্যায়ে দাম কমানোর কথা উঠলে সরকারের পক্ষ থেকে বলা হয়- বিপিসি আগে অনেক লোকসান দিয়েছে। তা সমন্বয় হোক।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













