জয়কে হত্যা করতে বিএনপি যে ষড়যন্ত্র করেছিল তা এখন প্রতিষ্ঠিত


নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বাংলাদেশ যিনি প্রতিষ্ঠা করেছেন তার শেষ রক্তবিন্দু নিশ্চিহ্ন করে দিতে চায় বিএনপি-জামায়াত। তারা শেখ হাসিনাকে হত্যা করতে চায়। শুধু শেখ হাসিনা নয় তার ছেলে সজিব ওয়াজেদ জয়কে হত্যা করতে বিএনপি যে ষড়যন্ত্র করেছিল তা এখন প্রতিষ্ঠিত। আজ রবিবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে শুল্কমুক্ত পণ্যবিক্রয় কেন্দ্র উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন মন্ত্রী।
শাজাহান খান দাবি করেন, শফিক রেহমান বা মাহমুদুর রহমান কেন, যারাই এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, রাজশাহী বিভাগীয় ভারপ্রাপ্ত কমিশার ড. মুনির হোসেন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, পুলিশ সুপার বশির আহমেদ উপস্থিত ছিলেন।
পরে নৌমন্ত্রী বন্দরে ২ কোটি ৭২ লাখ টাকা ব্যায়ে নির্মিত পানামা পোর্ট লিংক লিমিটেডের প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













