বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জয়পুরহাটে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

জয়পুরহাট সদর উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শাফিন বাহিনীর প্রধান শাফিন (৩৮) নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে জামালপুর ইউপির বেলতলী এলাকায় এই ঘটনা ঘটে। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান আরাফাত বিষয়টি নিশ্চিত করে জানান, দাদরা জন্তিগ্রামের বেলতলী এলাকায় মামুন পাম্পের নিকট শাফিনের অবস্থান করার খবর পেয়ে রাত তিনটার দিকে অভিযান চালানো হয়।

এসময় র‌্যাবকে লক্ষ্য করে শাফিনের সঙ্গীরা গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শাফিনকে জেলা হাসপাতালে তিনটা ৪০ মিনিটে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, শাফিন দাদরা-জন্তিগ্রাম এলাকায় নিজের নামে একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে একের পর এক খুন, ডাকাতি, ছিনতাইয়ের মতো কাজ করত। তার বিরুদ্ধে জয়পুরহাট থানায় ছয়টি হত্যাসহ ১০ মামলা রয়েছে। এর মধ্যে একটি খুনের মামলায় শাফিনের ফাঁসির আদেশও হয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত