শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জয়ার সার্কাস ডিসেম্বরে

মূলত টিভি পর্দার অভিনেত্রী জয়া আহসান। ঢাকাই ছবিতে ব্যস্ততা বাড়ানোর চেষ্টা করলেও এ ক্ষেত্রে ভাগ্যসহায়ক হয়নি তার। তাই ভিন্নধারার ছবিতে অভিনয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। তবে হাল ছাড়েননি তিনি। চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখনও।

গত বছর তার অভিনীত বাণিজ্যিক ধারার ছবি ‘পূর্ণদৈর্ঘ প্রেমকাহিনী-২’ মুক্তি পায়। তাতে জয়ার অভিনয় প্রশংসিত হলেও ছবিটি ব্যবসায়িকভাবে সফলতা দেখাতে পারেনি।

পরবর্তী সময়ে বাণিজ্যিক ছবিতে আর দেখা যায়নি এ নায়িকাকে। তবে বাণিজ্যিক ছবিতে না দেখা গেলেও প্রতিবেশী দেশ ভারতে গিয়ে কলকাতার বিকল্প ধারার ছবিতে ক্যারিয়ার গড়ার অভিযানে নামেন। এ ক্ষেত্রে কিছুটা সাফল্যও এসেছে তার ঝুলিতে।

তার অভিনীত বেশ কয়েকটি ছবি মুক্তি পায় সেখানে। এরপর থেকেই কলকাতার দর্শকদের কাছে পরিচিতি পেয়ে যান তিনি। পাশাপাশি বাংলাদেশী বিউটি সার্কাস নামের একটি বিকল্প ধারার ছবিতে গত বছরের মার্চ মাসে চুক্তিবদ্ধ হন তিনি।

এটি মূলত ‘২০১৪-১৫ অর্থবছরের সরকারি অনুদানপ্রাপ্ত একটি ছবি। তবে সরকারি অনুদান থাকলেও বাজেটের অজুহাত দেখিয়ে ছবিটির শুরুতে এতদিন ধরে গড়িমসি দেখিয়ে আসছেন পরিচালক মাহমুদ দিদার।

এর আগে পত্রপত্রিকায় জানিয়ে আসছেন প্রযোজক সংকটের কারণেই ছবির শুটিং শুরু করছেন না তিনি। অবশেষে জয়া অভিনীত এই ছবিটির শুটিং আগামী ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন পরিচালক।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত