শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জয়ের সঙ্গে সাফাদির বৈঠক বিএনপির সাজানো নাটক: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সাথে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বৈঠকের সংবাদ বিএনপির সাজানো নাটক। বিবিসির মত একটা অনলাইন নিউজ পোর্টাল একজনের ধার করা ইন্টারভিউ নিয়ে প্রচার করেছে, যা কারো জন্যই কাম্য নয়, সংবাদ জগতের জন্য কাম্য নয়। এটা দুঃখজনক। তিনি বলেন, আমরা এমন সংবাদের অবশ্যই প্রতিবাদ জানাবো।

শনিবার বিকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, বিভিন্ন মিড়িয়ার বদৌলতে এ খবরটি আমাদের দৃষ্টিগোচর হয়েছ। তিনি বলেন, বিএনপির নেতারা লন্ডনে বসে সাফাদির সঙ্গে জয়ের বৈঠক হয়েছে এ নাটক সাজাচ্ছে। বিএনপির নেতা আসলাম চৌধুরী আটক হওয়ার পর তারা যে সরকার উত্খাতের গভীর ষড়যন্ত্র করছিল তার বিভিন্ন তথ্য ফাঁস হওয়ার পর জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে নাটক সাজানো হয়েছে। এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে বিএনপি ইসরাইয়েলকে নিয়ে গভীর ষযন্ত্র করছে।

তিনি বলেন, সাক্ষাৎকারটি আমি দেখেছি। এক সাক্ষাৎকারটি নিয়েছে বিএনপির লন্ডন প্রবাসী এক নেতা জ্যাকব মিল্টন। সাক্ষাৎকারটিতে মিল্টন অনেকটা ইচ্ছা করেই সাফাদিকে প্রশ্ন করেন, এর আগে আপনার সঙ্গে বাংলাদেশের কারও সাক্ষাৎ হয়েছে কি না? সাফাদি জবাবে বলেছে, হয়েছে। তার এ ধরণের প্রশ্নে বোঝা যায় এটি সাজানো নাটক।

বিবিসি বাংলায় প্রকাশিত রিপোর্ট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, বিবিসি বাংলার কোন সাংবাদিক সাফাদির সাক্ষাৎকার নেন নাই। তাঁর সাক্ষাৎকারটা নিয়েছে জ্যাকব মিল্টন। সে কে? তারা নাটকটা সিডি বানিয়ে বিবিসি বাংলাকে দিয়েছে এবং তাঁদের ফিচার করতে বলেছে। আর বিবিসি যদি সাক্ষাৎকার নিতো সেটা সাংবাদিকদের নিয়েই নিতো আর নিঃসন্দেহে তাঁর গুরুত্ব থাকতো।

তিনি পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়েও কথা বলেন। হানিফ বলেন, কিছু বিছিন্ন ঘটনা ছাড়া পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনও সুষ্ঠু হয়েছে। তিনি বলেন, বিএনপি এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যে নির্বাচনে অংশ নিয়েছিল। এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, ক্রীড়া সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী